প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
আলহাজ্ব মোস্তফা মিয়া মাদ্রাসায় আগমন উপলক্ষে সংবর্ধনা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আগমন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী অন্যতম দাতা সদস্য মোস্তফা মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ৫ মে বাদ জোহর এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার আব্দুল্লা আল মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব মোস্তফা মিয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সহকারী শিক্ষক সুহেদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার তুফায়েল আহমদ মিনার, সিদ্দিকুর রহমান তালুকদার,
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দাখিল অস্টম শ্রেণীর ছাত্র তাওহিদ আলম।এসময় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক, জানি আলম, আনাছ আলী, আবু খালেদ, শামীম আক্তার, ক্বারী ইজাজুল ইসলাম, আশরাফ আলীসহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রণীপেশার লোকজন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রতি প্রবাসীদের টান রয়েছে। যেকারনে দেশের যেকোনো দুর্যোগে প্রবাসীরা সবার আগে হাত বাড়ান, মানুষের পাশে দাড়ান।দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসময় তারা মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির মুর্দেগানসহ সকল মোর্দেগানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি মাদ্রাসার অসমাপ্ত কাজ পরিদর্শন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬